মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৮ আগস্ট ২০২৬, ১৫:২৩আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৫:২৩

রাজধানীর মহাখালী পাগলার পোল এলাকায় ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তি‌নি একটি মাদ্রাসা থেকে হাফেজি শেষ করে বর্তমানে মহাখালী একটি ওয়ার্কশপে প্রাইভেট কারের মেকানিকের কাজ শিখছিলেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা হরিজন সোম (সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী) জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার মহাখালী পাগলার পোল রেললাইনে ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা এক ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ইমরান। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে মহাখালী আয়েশা হসপিটালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা জামাল হোসেন জানিয়েছেন, তার ছেলে ইমরান হোসেন সকালে ওয়ার্কশপে কাজে বের হয়েছিলেন পরে সংবাদ পাই ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

/এআইবি/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
সর্বশেষ খবর
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
তীব্র পানির সংকটে ইসরায়েল
তীব্র পানির সংকটে ইসরায়েল
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী