পলককে ফোন করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নেটটা একটু স্লো করে দাও’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ আগস্ট ২০২৬, ১২:৪৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৮

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে প্রথমেই ইন্টারনেট ধীর করার নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এ নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নেওয়ার কথা জানান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাদের-পলকের এমনই একটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো আজ প্রসিকিউশনের যুক্তিতর্ক চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তি উপস্থাপন চলছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তার সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সুলতান মাহমুদ ও প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার। এছাড়া আসামিপক্ষের আইনজীবীরাও ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন।

ফোনালাপটিতে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘নেটটা একটু স্লো করে দাও’।

জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নেই?’

কাদের তখন বলেন, ‘নিয়ে নাও’। পরে কাদেরের সঙ্গে কথোপকথনে পলক আবার জানান, শেখ হাসিনার অনুমতি নিয়েই বিষয়টি করতে হবে।

প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট নিয়ন্ত্রণের বিষয়ে কাদের ও পলকের কথোপকথনটি এ মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।

পলক-কাদেরের ফোনালাপের অনুলিপিটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

জুনাইদ আহমেদ পলক: ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। পলক বলছি।

ওবায়দুল কাদের: নেটটা একটু স্লো করে দাও।

জুনাইদ আহমেদ পলক: জি।

ওবায়দুল কাদের: ইন্টারনেট।

জুনাইদ আহমেদ পলক: একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?

ওবায়দুল কাদের: নিয়ে নাও।

জুনাইদ আহমেদ পলক: আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে।

ওবায়দুল কাদের: অনেকে আমাকে বলতেছে তো বিষয়গুলো...

জুনাইদ আহমেদ পলক: হ্যাঁ, একটু... ওই যে... মানে... বলা আছে তো যে উনি না বললে... মানে...

ওবায়দুল কাদের: না না, উনাকে জিজ্ঞেস করেই বলবা।

জুনাইদ আহমেদ পলক: আচ্ছা, ঠিক আছে। জি। জি স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম।

এর আগে গত ৬ আগস্ট ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একটি ফোনালাপ দাখিল করা হয়। কথোপকথনে আন্দোলনকারীদের মারার জন্য উসকে দিয়ে উৎসাহিত করেন কাদের।

এ মামলায় মোট আসামি সাতজন। ওবায়দুল কাদের ছাড়া অন্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। তবে আসামিরা সবাই পলাতক।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
মাসুদ-মোজাফফরের প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত