জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট রাজধানীর এক হত্যা মামলায় বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ আগস্ট) বিচারপতি মো.খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা।
তিনি বলেন, ‘জামিন হয়েছে, তবে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের জন্য ইতিমধ্যে নোট দেওয়া হয়েছে।’
এর আগে গত ২৯ মার্চ গভীর রাতে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়। পরে তাকে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুরের ঘটনায় গুলির ঘটনায় করা হত্যা মামলায় মামলায় গ্রেফতার দেখানো হয়।
প্রসঙ্গত, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।









