কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ আগস্ট ২০২৬, ০৩:৪৪ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৭:২৪

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের সময় একটি ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ উপস্থাপিত ফোনালাপটি ওবায়দুল কাদের ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের।

ফোনালাপটি হুবহু তুলে ধরা হলো:

শেখ ফজলে শামস পরশ: জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, কাকা।

ওবায়দুল কাদের: কাকা, তুমি তো খালি বাইরে বাইরে থাকলে, কেন?

শেখ ফজলে শামস পরশ: না, আমি আছি তো। আমি বাইরে থাকলেও আমি সার্বক্ষণিক প্রতিটা ঘণ্টায় আপনাদের সাথে আছি।

ওবায়দুল কাদের: এখন বাহিরে থাকা...

শেখ ফজলে শামস পরশ: আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি তো অনেক আগে গেছি। আমি গেছি ২৫ তারিখ। কিন্তু তারপরে প্রত্যেকটা দিন আমি আপনাদের সাথে ছিলাম। হ্যাঁ।

ওবায়দুল কাদের: ফিজিক্যালি থাকাটা।

শেখ ফজলে শামস পরশ: জি, বলেন। আবার বলেন।

ওবায়দুল কাদের: ফিজিক্যালি থাকাটা হলো...

শেখ ফজলে শামস পরশ: হ্যাঁ, হ্যাঁ, তা তো বটেই। তা তো অবশ্যই অবশ্যই। সেই জন্য চলে আসছি অবশ্যই, অবশ্যই, অবশ্যই।

ওবায়দুল কাদের: কালকের র‍্যালিতে...

শেখ ফজলে শামস পরশ: জি।

ওবায়দুল কাদের: ম্যাক্সিমাম যাতে প্রেজেন্স থাকে।

শেখ ফজলে শামস পরশ: হ্যাঁ। আমরা এটা প্রস্তুতি নিচ্ছি। জি, অবশ্যই।

ওবায়দুল কাদের: সে জন্য তোমাকে ফোন করি।

শেখ ফজলে শামস পরশ: না, না, থ্যাংক ইউ। ঠিক আছে। জি, আমি ফোন দিচ্ছি সব জায়গায়। জি, জি, জি, চাচা। আসসালামু আলাইকুম।

এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
সর্বশেষ খবর
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা