এলেক্স ইমন হত্যা: অস্ত্রসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৬, ১৬:৪১আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৬:৪১

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। শনিবার (১৫ আগস্ট) শাহবাগ ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরে র‍্যাব-২-এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. হোসেন আহমেদ শাহরুখ, মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলামকে (২৯)।

র‍্যাব জানায়, শনিবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগীরা শাহবাগ এলাকায় অবস্থান করছে। পরে ওইদিন রাতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে শাহরুখ, তারেকুজ্জামান তারেক ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

পরে আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকার হাজী ইউনূস খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেফতার শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের দুটি, খুনের একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং দ্রুতবিচার আইনে একটি মামলা রয়েছে।

অন্যদিকে, তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।

র‍্যাবের তথ্য অনুযায়ী, আলোচিত এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় ছয় জন এবং অজ্ঞাত পাঁচ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।

/আইএ/আরকে/
সম্পর্কিত
‘র‌্যাব-পুলিশের পোশাক, ওয়াকিটকি-হাতকড়া’সহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১১, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
ইরানের ৩ পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের
ইরানের ৩ পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের
পে-স্কেল নিয়ে ‘সুখবর’ দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
পে-স্কেল নিয়ে ‘সুখবর’ দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
শেখ হাসিনা অন্য ফ্যাসিস্টদের ছাড়িয়ে গেছেন: রিজভী
শেখ হাসিনা অন্য ফ্যাসিস্টদের ছাড়িয়ে গেছেন: রিজভী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়