যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ১৪:৪৭ আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৬:৪৮

রাজধানীর যাত্রাবাড়ী আড়তের অদূরে এমেদ আলী (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে ছিনতাইকারীরা কুপিয়ে নগদ ৬২ হাজার টাকা নিয়ে গেছে। তিনি মাছ কিনতে রিকশায় আড়তে যাচ্ছিলেন। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। 

ভিকটিমের চাচাতো ভাই হিরন মিয়া বলেন, ভোরে মাছ কিনতে যাওয়ার পথে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে আমার ভাইয়ের রিকশার গতিরোধ করে ৪ জন ছিনতাইকারী। ধারালো অস্ত্র দেখিয়ে টাকা চাইলে ভাই দিতে অস্বীকৃতি জানান। পর জোর করে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এ সময় ছিনতাইকারীরা ভিকটিমের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে যখম করে নগদ ৬২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

এমেদ আলীর বাসা রাজধানীর উত্তর বাড্ডা এলাকায়। পিতার নাম মোহর আলী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

/আইএ/এআইবি/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান গার্মেন্টস শ্রমিকরা, উত্তরায় সড়ক অবরোধ
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
শাহজালাল বিমানবন্দরে দিন-রাত অনিশ্চয়তায় কাটছে হাজার হাজার যাত্রীর 
সর্বশেষ খবর
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
রোনালদোর ঘোষণা, ‘ইতিহাসের সেরা ফুটবলার আমি’
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ