ঢামেকে লাশ ফেলে যাওয়া সেই কিশোরীর পরিচয় মিলেছে, ‌গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৬, ১৫:২৯আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৫:২৯

ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে লাশ ফেলে যাওয়া সেই কিশোরীর পরিচয় পাওয়া গেছে। নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী-স্ত্রী ও শ্বশুরসহ ৩ জনকে ‌গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত কিশোরী তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। গ্রেফতারকৃতরা হলেন- এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সাল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বার্তায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এ ঘটনায় গত ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

শুক্রবার (২১ আগস্ট)  ‌নিহতের সৎভাই আমির হোসেন জানান, কুমিল্লার বাঙ্গরা বাজারের আন্দিকুট গ্রামের মৃত ফজলু মিয়া ও শিপন বেগম এর মেয়ে মিম। তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট। 

তিনি বলেন, তিন মেয়ে রেখে তার বাবা মারা যায়। পরে আমার বাবার সাথে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়। দুই মেয়েকে বিয়ে দেওয়া হয়। মিম ছিল সবার ছোট। অভাবের কারণে তাকে নারায়ণগঞ্জ এক ব্যাবসায়ীর বাসায় কাজে দেওয়া হয়েছিল। সেখানে সে গৃহকর্মী হিসাবে এক বছর ধ‌রে কাজ করতো।’

তিনি আরও বলেন, ‘তারা তাকে নির্যাতন করে হত্যার পর মর‌দেহ ঢামেক হাসপাতালে গিয়ে ফেলে পালিয়ে যান।’

মিমের মা জানিয়েছেন, তার মেয়েকে প্রায় মারধর করতো। বিষয়টি মেয়েটি মাঝেমধ্যে সুযোগ পেলেই মোবাইলে তাকে জানতো। এ ব্যাপারে তিনি গৃহকর্তা মো: ফয়সাল আহমদের কাছে জানতে চাইলে, তিনি উল্টো তাকে বকাঝকা করেন এবং হুমকি দেন।

সবর্শেষ গত গত ১১ আগস্ট রাতে মেয়েকে বেধড়ক মারধর করা হয়েছে, জানতে পেরে তাকে নিয়ে আসার সিদ্ধান্ত নেন শিপন বেগম।

মিমের মা বলেন, ‘১২ আগস্ট বুধবার সকালে ঐ বাসায় যাই। সেখানে গিয়ে বাসায় আমার মেয়েকে পাইনি। তাদের জিজ্ঞেস করার পর, তারা জানিয়েছে, মেয়ে নাকি চুরি করে বাসা থেকে পালিয়ে গেছে। এই বলে উল্টো আমাকে শাসিয়ে দেন। বিষয়টি আমার সন্দেহ হয় এবং সিদ্ধিরগঞ্জ থানা অভিযোগ করি।‘ 

এদিকে শাহবাগ থানার পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সেখানে দেখা গেছে, দুজন ব্যাক্তি মেয়েটিকে সিএনজি অটোরিকশায় করে নিয়ে আসেন। পরে অভিনব কায়দায় তাকে ট্রলিতে তুলে দিয়ে সেখান থেকে তারা সটকে পড়েন।

পুলিশ ঐ ফুটেজের সুত্র ধরে, প্রথমে সিএনজি অটোরিকশা সনাক্ত করে তার চালককে আটক করেন। তাকে জিজ্ঞেসবাদ করে, তাদের বাসা বাড়ি সনাক্ত করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অপরাধ ঢাকার উদ্দেশে আসামিরা মিম আক্তারের মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান। গ্রেফতার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা ছেড়ে রাতারাতি সপরিবারে অন্যত্র গা ঢাকা দিয়েছিলেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালে ফেলে যাওয়া কিশোরীর মরদেহের ঘটনায় স্বামী-স্ত্রী ও শ্বশুরসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’

শাহবাগ থানার উপপরিদর্শক এসআই মাহফুজা আক্তার ময়নাতদন্তের জন্য  তার সোহরত হাল প্রতিবেদন তৈয়ার করেন।

 বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে কিশোরীর ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক জাকিয়া তাসনিম।  তিনি বলেন, ‘কিশোরীর শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

মৃত্যুর পূর্বে ধর্ষিত হয়েছিল কি-না?  জানতে চাওয়া হলে, ‘তিনি জানান, ডিএনএ-র নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে, তা পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।’ 

 

/এআইবি/এসএন‌কে/এনআই/
সম্পর্কিত
বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন
নতুন করে মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন কারা
নতুন করে মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন কারা
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান