বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের সন্ধান মে‌লে‌নি

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২২ আগস্ট ২০২৬, ০২:২৭আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৩:৩৭

কেরানীগঞ্জ সংলগ্ন আলম মার্কেট এলাকার কাছে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে গোপাল (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। তার সন্ধা‌নে ফায়ান সা‌র্ভিসের ডুবু‌রি দল নদীতে তল্লাশি অভিযান চালায়। কিন্তু রাত ১০টা পর্যন্ত তার সন্ধান মে‌লে‌নি। 

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার পর ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোল রুম থে‌কে জানা‌নো হয়, শুক্রবার দুপু‌রে এক কি‌শোর পা‌নি‌তে প‌ড়ে যাওয়ার খবর প‌য়ে কাজ ক‌রে ডুবু‌রি দল। দীর্ঘসময় পা‌নি‌তে তল্লাশি চাল‌ি‌য়েও তার সন্ধান পাওয়া যায়‌নি। রাত হওয়ায় আলোর স্বল্পতা দেখা দেয়। এতে তল্লাশি চালা‌নো সম্ভব হ‌চ্ছিল না। প‌রে আজ‌কের ম‌তো উদ্ধারকাজ স্থ‌গিত করা হয়। আগামীকাল শ‌নিবার সকা‌লে আবারও তল্লাশি কার্যক্রম শুরু হ‌বে।

এর আগে শুক্রবার দুপুরে ওই কি‌শোর পা‌নি‌তে প‌ড়ে গি‌য়ে নি‌খোঁজ হয়।

তার পরিবারের সদস্যদরা বল‌ছেন, দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমা বিসর্জনের জন্য তারা সবাই একসঙ্গে বুড়িগঙ্গা নদীতে যান। এ সময় অন্যদের সঙ্গে ওই কিশোরও প্রতিমা বিসর্জনে অংশ নেয়। প্রতিমার পাশ দিয়ে পানিতে ডুব দেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের পরিবারের সদস্য শিমা জানান, তার সঙ্গে থাকা আরও দুই ছেলে মাঝখানে সাঁতার কাটছিল। তবে কিশোরটি নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেনি। পরে আনুমানিক দুপুর আড়াইটা থেকে ৩টার দিকে পরিবার বিষয়টি জানতে পারে।

কিশোর গোপালের বন্ধু প্রত্যয় জানায়, নৌকা অন্য পাড়ে পৌঁছানোর পর কয়েকজন পানিতে লাফ দেয়। পরে নৌকার মাঝামাঝি অবস্থান থেকে ৩-৪ জন পানিতে লাফ দিলে তাদের দেখাদেখি ওই কিশোরও লাফ দেয়। পানিতে নামার পরপরই বড় একটি ঢেউ গোপালকে ভাসিয়ে নিয়ে যায় বলে জানায় প্রত্যয়।

/এসএ/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন! পাত্রী কে?
বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে