চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৬, ১৮:৪৯ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২২:১২

চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেন (ঢামেক) নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে শনিবার (২২ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মহানগর এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনতে না পারলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়াই মূল লক্ষ্য বলে জানান তিনি।

/এসএনকে/এম/
সম্পর্কিত
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পেয়ে পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
সর্বশেষ খবর
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পেয়ে পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পেয়ে পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন সারা আলি খান
১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন সারা আলি খান
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের বিচার দাবি আসকের
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের বিচার দাবি আসকের
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা