আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২৩ আগস্ট ২০২৬, ২৩:৪৩আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২৩:৪৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নতুন করে দুই কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, পিপিএমকে কো-অর্ডিনেটর এবং মো. আলমগীর পিপিএমকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

দুই প্রজ্ঞাপনেই বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

/বিআই/এম/
সম্পর্কিত
সাবেক এমপি ফজলে করিমের তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়লো
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনাল বলেন, ‘একজনেরও চাকরি থাকার কথা নয়’একাত্তরের ‘ত্রুটিপূর্ণ’ মামলায় তোফাজ্জলের অব্যাহতি নিয়ে আদেশ ৩১ আগস্ট
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি