চাকরির কথা বলে প্রতারণা: ড্রাগন শিল্ডের ৬ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ১০:২৫আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৮

সিকিউরিটি প্রতিষ্ঠান ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশেন লিমিটেডের ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানকে সিলগালা করেছে র‍্যাব-১।

রাজধানীর ভাটারা থানা এলাকায় বেকার যুবকদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।

ভাটারায় অবিস্থত কোম্পানিটির অফিসে গতরাতে (২৩ আগস্ট) র‌্যাব ১ এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব ১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শাহআলম এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ড্রাগন শেল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড প্রতিষ্ঠান দীর্ঘদিন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং বেকার ছেলে-মেয়েদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।

বিশেষ অভিযানের অংশ হিসেবে রবিবার (২৩ আগস্ট) ৮ টা থেকে রাত ২ টা পর্যন্ত পর্যন্ত র‍্যাব-১ সদর ভেক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব-১ এর আভিযানিক টিম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসান এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় ৪৫-৫০ জন ভুক্তভোগী প্রতিষ্ঠানে উপস্থিত ছিল। সবার উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান প্রতিষ্ঠানের অসৎ কাজের সাথে জড়িত ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রাদান করেন। প্রতিষ্ঠানকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানাসহ ও সিলগালা করা হয়।

আটককৃত ব্যক্তিদেরকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক যথাক্রমে, আবুল কালাম আজাদকে (২৩) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইকবাল হোসেনকে (২৭) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  মাসুদ রানা (৪৫) এবং মোঃ হাসানকে (৩০) পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও  আফসান আহাম্মেদ স্বপন (২৩) এবং কবির হোসেন (৩১) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

র‌্যাব আরও জানায়, দন্ডপ্রাপ্ত আসামীদেরকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

/আইএ/এনআই/
সম্পর্কিত
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়ার সাইটের অ্যাডমিনসহ গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর খালা‌তো ভাইয়ের পাম্পের টাকা লুট, জেলে বসে ডাকাতির ছক
সর্বশেষ খবর
গ্যাস নেই, শিল্প খাত‌ চলছে কীভাবে  
গ্যাস নেই, শিল্প খাত‌ চলছে কীভাবে  
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তিতে লাখো মানুষ
চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তিতে লাখো মানুষ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে ছাত্রদল নেতার মাইকিং, ফাইনাল খেলা বন্ধ
অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা করে ছাত্রদল নেতার মাইকিং, ফাইনাল খেলা বন্ধ