‘মায়ের ডাকের দেওয়া গুমের অভিযোগ যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত না হয়’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ আগস্ট ২০২৬, ১৩:১৬আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৩:১৬

বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর দেওয়া গুমের অভিযোগগুলো যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার না করা হয়, সে অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। 

মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করে তিনি এ আহ্বান জানান। 

সানজিদা ইসলাম তুলি অভিযোগ করেন, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সময়ে ‘মায়ের ডাক’র দেওয়া গুমের অভিযোগগুলো রাজনৈতিক বিবেচনায় তদন্ত করে বিচারের আওতায় আনার চেষ্টা করা হয়েছিল। বর্তমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সময়ে যেন এমনটি না হয়, সে অনুরোধ জানান তিনি। এদিন গুমের শিকার প্রায় ৬০টি পরিবারের সদস্য ও প্রতিনিধিদের উপস্থিতিতে এ বিষয়ে কথা বলেন সানজিদা ইসলাম তুলি। 

তুলির অভিযোগের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, “গুমের মামলায় পারদর্শী পাঁচ জন তদন্ত কর্মকর্তা (আইও) বর্তমানে এসব মামলা তদন্তে কাজ করছেন। গুমের প্রতিটি অভিযোগই সমান গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।” 

কোনও রাজনৈতিক বিবেচনায় গুমের অভিযোগের তদন্ত করা হবে না বলেও চিফ প্রসিকিউটর আশ্বস্ত করেন। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
‘গুম’ নিয়ে জামায়াত নেতার ‘স্লিপ অব টাং’, সমালোচনার মুখে ভুল স্বীকার
শ্যামল দত্ত,  মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাইব্যুনালে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
সর্বশেষ খবর
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
ট্রানজিট ফ্লাইটে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
ট্রানজিট ফ্লাইটে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি, বদলে গেলো আমদানি নীতির কাঠামো
এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি, বদলে গেলো আমদানি নীতির কাঠামো
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ