রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৮৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪৩টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ২২টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৫৪টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৭টি বাস, ১৩টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৫০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৭টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানে মোট ৫৮৬টি গাড়ি ডাম্পিং ও ২৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।









