রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২০ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৫৬ জন, গুলশান বিভাগ ৫৯ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ৬টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন।

সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 







