রাজধানীতে প্রবাসী যুবককে কোপানোর অভিযোগে গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৬, ১৭:৫৯আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৮:৩০

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরে লস্কর হৃদয় নামে একজন প্রবাসী যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

‎শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে মোহাম্মদপুর থানায় ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় ওই যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় তার বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানা মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদপুরের কিশোর গ্যাং-চক্রের চার সদস্যের নাম উল্লেখ করা হয়। তার হলেন— মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও গাঢ়কাটা সাইফুল। এছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

‎এডিসি জুয়েল রানা বলেন, মামলার পর অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিল্লাল ওরফে কালা বিল্লালকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে গ্রেফতার করা হয়।

এডিসি জুয়েল আরও বলেন, ঘটনার নেপথ্যে মূলত ত্রিভুজ প্রেমের টানাপড়েন কাজ করেছে।

তিনি জানান, আহত প্রবাসী লস্কর হৃদয় কয়েক বছর আগে হাফসা আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর ‘ক্যাপ্টেন মুন্না’ নামে এক কিশোর গ্যাং লিডারের সঙ্গে হাফসার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে হাফসা মুন্নার সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন। এর তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান।

তবে দেশ ছাড়লেও হাফসার সঙ্গে তার যোগাযোগ ও গোপন সম্পর্ক অব্যাহত থাকে। বিষয়টি জানতে পেরে মুন্না ফোন করে হৃদয়কে হাফসার সঙ্গে কথা বলতে নিষেধ এবং নানা রকম হুমকি দেন। তা সত্ত্বেও তারা যোগাযোগ বজায় রাখেন। সম্প্রতি হৃদয় ছুটি কাটাতে দেশে ফেরেন হৃদয়। খবর পেয়ে গত সোমবার মুন্না হৃদয়কে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। দেশে আসার মাত্র তিন দিনের মাথায় এ হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

 

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
আতঙ্কে খুলনা, একের পর এক খুন করছে কারা?
ওয়াশরুমের ছাদে লুকিয়ে পুলিশকে ছয় গুলি—রুদ্ধশ্বাস অভিযানে ধরা পড়লো মোবারক
সর্বশেষ খবর
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পড়লো পুকুরে, এরপর ভেসে উঠলো ৯ বস্তা গাঁজা
সাত গোলের ম্যাচে আশরাফুলের হ্যাটট্রিক
সাত গোলের ম্যাচে আশরাফুলের হ্যাটট্রিক
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের সেই কর্মচারী বরখাস্ত
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি অফিসের সেই কর্মচারী বরখাস্ত
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?