আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৬, ১৫:৩১আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩১

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনিকে রবিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে শপথবাক‍্য পাঠ করাবেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিচারপতি হাবিবুল গনি ২০১১ সাল থেকে হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তার দেওয়া আদেশ ও রায় আলোচনায় এসেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসংক্রান্ত মামলাও রয়েছে।

তার নিয়োগের মাধ্যমে বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ মোট বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
আদালতে এআই ব‍্যবহার নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
স্ত্রীসহ নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
কুর্মিটোলা হাসপাতালে হারানো শিশুটিকে উদ্ধার
কুর্মিটোলা হাসপাতালে হারানো শিশুটিকে উদ্ধার
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট