মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ আগস্ট ২০২৬, ১১:৪৯আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১১:৫৩

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ১১ জন সংসদ সদস্য। এ রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) রিট দায়েরের তথ‍্য নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সে সময় রিট আবেদন করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।

মোহাম্মদ শিশির মনির বলেন, “রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি।”

রিটকারীদের বক্তব্য, জেলা ভিত্তিক দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তের কোনো আইনগত কর্তৃত্ব রয়েছে কি না এবং এটি সংবিধান ও প্রচলিত আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

রিটকারী ১১জন হলেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
সর্বশেষ খবর
‘ফ্যাসিবাদী আমলে কেউ প্রতিবাদ করলেই গুম করা হতো’
‘ফ্যাসিবাদী আমলে কেউ প্রতিবাদ করলেই গুম করা হতো’
ভারতের সামনে ব্রাজিল ও উরুগুয়ে, ‘হিংসা’ হচ্ছে সুনীলের
ভারতের সামনে ব্রাজিল ও উরুগুয়ে, ‘হিংসা’ হচ্ছে সুনীলের
রাজধানীতে ছিনতাইয়ের সময় শিক্ষিকা হত্যা: সহযোগীসহ মূল সন্দেহভাজন গ্রেফতার 
রাজধানীতে ছিনতাইয়ের সময় শিক্ষিকা হত্যা: সহযোগীসহ মূল সন্দেহভাজন গ্রেফতার 
পাহাড় থেকে ধেয়ে আসছিল পাথর ও কাদার স্রোত, একটি শাড়িই হয়ে উঠলো ২১ পুণ্যার্থীর শেষ ভরসা
পাহাড় থেকে ধেয়ে আসছিল পাথর ও কাদার স্রোত, একটি শাড়িই হয়ে উঠলো ২১ পুণ্যার্থীর শেষ ভরসা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর