‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ আগস্ট ২০২৬, ১৪:৪৯ আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৫:৪০

ভিন্ন মামলার সিডিআর পর্যালোচনায় আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এসব তথ্য প্রকাশ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত পরিচালনা করতে গিয়ে হঠাৎ করেই সাগর-রুনি হত্যাকাণ্ডের এই গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাওয়া যায়।

তবে এই নতুন ক্লু প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে আমিনুল ইসলাম স্পষ্ট করেন, সাগর-রুনি হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকার্য প্রচলিত বিচারিক আদালতেই সম্পন্ন হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে নতুন প্রাপ্ত তথ্য-উপাত্ত ও আলামত সরবরাহ করে তদন্ত সংস্থাকে সহযোগিতা করা হবে।

গুমের ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, যেসব গুমের ঘটনা সরাসরি মানবতাবিরোধী অপরাধ আইনের আওতাভুক্ত হবে, কেবল সেগুলোরই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন হবে। আর যেগুলো স্বতন্ত্র বা একক গুমের ঘটনা, সেগুলোর বিচার দেশের প্রচলিত সাধারণ আদালতেই পরিচালিত হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি খুন হন।

/বিআই/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
সর্বশেষ খবর
২০০৬ সালের পর থেকে বাংলাদেশ বিভিন্ন সূচকে পিছিয়েছে: ডেপুটি স্পিকার
২০০৬ সালের পর থেকে বাংলাদেশ বিভিন্ন সূচকে পিছিয়েছে: ডেপুটি স্পিকার
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
মাতৃত্বের বিরতি পেরিয়ে ঢাকায় নিশির নতুন অধ্যায়
মাতৃত্বের বিরতি পেরিয়ে ঢাকায় নিশির নতুন অধ্যায়
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’