পল্লবীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ১৪:৫২ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৪:৫২

বাংলা ট্রিবিউন রিপোর্ট

রাজধানীর পল্লবীতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পল্লবী থানায় দুটি মামলা হয়েছে। পল্লবী ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাকিল খান বাদী হয়ে শনিবার (২৯ আগস্ট) রাতে একটি মামলা করেন। আহত এক পুলিশ সদস্যের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়।

দুই মামলায় মাদক কারবারিদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত নিয়াজ আহমেদ খানসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় নিয়াজ আহমেদ খানকে আটক করেছে পুলিশ। এদিকে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর রাজধানীর মিরপুরের জেনেভা-পল্লবী ক্যাম্পে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ঘটনাস্থলে গুলির খোসাও পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ক্যাম্পের ১১ নম্বর ব্লকের ৪ নম্বর লাইনে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয়। এক পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপির সমর্থক সাদাকাত খান ফাক্কু। অন্য পক্ষে ছিলেন জামায়াত সমর্থিত মানিক ও সুমন।

/আইএ/এনআই/  
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক