৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ১৬:৪৮আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৬:৪৮

রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। ভুক্তভোগীরা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ আটক করে। 

৯৯৯ নম্বরের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রাজধানীর ধানমন্ডি থানাধীন ধানমন্ডি লেক থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, একজন ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ৩ জন ছিনতাইকারী মোটর সাইকেলযোগে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে ওই ভুক্তভোগী ছিনতাইকারীর পেছন-পেছন ছুটতে থাকে এক পর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়ে গেলে স্থানীয় জনগণ ছিনতাইকারীকে পিস্তলসহ আটক করে। ৯৯৯ তাৎক্ষনিকভাবে ধানমন্ডি থানায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন কলটেকার কনস্টেবল মজিবুর রহমান এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম। 

৯৯৯ নম্বর থেকে সংবাদপ্রাপ্ত হয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ ছিনতাইকারী তানভীর আবেদীন জুয়েলকে (৪১) গ্রেফতার করে এবং গ্রেফতারকৃতকে সঙ্গে নিয়ে থানার আরও কয়েকটি টিম এবং ডিবি পুলিশ টিমের যৌথ অভিযানে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুই জনকে গ্রেফতার করে।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
নতুন দুই মামলায় গ্রেফতার শাহজাহান ওমর, ‘মীর জাফর’ বলে দুয়ো ধ্বনি
পল্লবীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, দুই মামলা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সর্বশেষ খবর
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা