ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৭৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৮১টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ৮টি ট্রাক, ২৫টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ১৯টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ৬টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৫টি বাস, ১টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮টি বাস, ৩টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ৩২১টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে মোট ৫৫৭টি গাড়ি ডাম্পিং এবং ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
পরিচয় ছাড়াই বাসা ভাড়া, খুনের পর তদন্তে বাড়ছে জটিলতা
সর্বশেষ খবর
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে ১৪২ শতাংশ বাড়ানোর যুক্তি কী
সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে ১৪২ শতাংশ বাড়ানোর যুক্তি কী
এশিয়া কাপে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মারুফা
এশিয়া কাপে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মারুফা
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন