বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৭

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানাধীন ব্লক-এ, রোড নং ৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন তথ্যে অভিযান চা‌লি‌য়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিএমপির ডি‌সি (‌মি‌ডিয়া) মো. আকতার হোসেন ব‌লেন, ‘‘এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতরা কোনও সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কিনা, অস্ত্রের উৎস এবং তারা পূর্বে সংঘটিত কোনও অপরাধে সম্পৃক্ত ছিল কিনা- এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

/এসএন‌কে/এপিএইচ/
সম্পর্কিত
নেত্রকোনায় পিকআপভর্তি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪
মিরপুরে অস্ত্র-গুলিসহ শুটার জাকির গ্রেফতার
অস্ত্রধারী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিবি
সর্বশেষ খবর
ব্রিটেনের রাজপরিবারের অনুষ্ঠান বয়কট করলেন পাকিস্তানি ক্রিকেটার!
ব্রিটেনের রাজপরিবারের অনুষ্ঠান বয়কট করলেন পাকিস্তানি ক্রিকেটার!
নেপালে নিখোঁজ প্রেমিক,অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
নেপালে নিখোঁজ প্রেমিক,অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
নেত্রকোনায় পিকআপভর্তি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪
নেত্রকোনায় পিকআপভর্তি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা