মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮

ঢাকার মেট্রোরেলে চলমান ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম রাশিদুল ইসলাম (রাশেদ) জনস্বার্থে এই নোটিশ প্রেরণ করেন।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বরবরে পাঠানো এই নোটিশে মোবাইল কোম্পানিগুলোকে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি ও অবকাঠামোগত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। কিন্তু চলমান ট্রেনে বা স্টেশনে নেটওয়ার্কের দুর্বলতা ও অনুপস্থিতির কারণে যাত্রীরা জরুরি ফোনকল করতে পারেন না বা কল কেটে যায়। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

নোটিশপ্রাপ্তির ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং লিখিতভাবে নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: তিন আসামি রিমান্ডে, দুই জন কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: জানা গেলো নেপথ্যের কারণ
সর্বশেষ খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার