বাহিনীর নজরে ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল, পালানোর সুযোগ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৪

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল দেশেই আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এ এস এম মাকসুদ কামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছেন। তার পালিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আট জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তবে তিনি অভিযোগে আসা ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেননি।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং সাবেক একজন বিচারপতির নাম থাকতে পারে বলে আভাস জানা গেছে।

প্রসিকিউশনের তথ্য মতে, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছিল, তাতে তিন শতাধিক ছাত্র-ছাত্রী আহত হন। আসামিদের বিরুদ্ধে ওই সময় উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলার পেছনে প্রত্যক্ষ-পরোক্ষ মদদের অভিযোগ রয়েছে।

/বিআই/এফআর/
সম্পর্কিত
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?