আশুলিয়া পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে বিষ্ফোরণের ঘটনায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুর ইসলাম (৪০) নামে গাড়ির চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
গ্যাস পরিবহনের গাড়িচালক দগ্ধ নুর ইসলাম (৪০) ঢামেকে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সত্যতা নিশ্চিত করে ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, দগ্ধ নুরের গ্রামের বাড়ি বাগেরহাট মংলা দিঘরাজ গ্রামে। তার বাবার নাম আনিসুর রহমান।









