মরিয়মের সঙ্গে বিয়ে ও নির্যাতনের বিষয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল

আরিফুল ইসলাম
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

রিমান্ডে জিজ্ঞাসাবাদে গাজী নজরুল ইসলাম মামলার ঘটনা সম্পর্কে তদন্তকারী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। 

দুই দফার রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদে গাজী নজরুল ইসলাম তদন্ত কর্মকর্তার কাছে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।” 

তদন্ত কর্মকর্তার রিমান্ড ফেরত আবেদনে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ন্যাম ভবনের পঞ্চম তলায় মরিয়মকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তদন্তকালে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, মামলার বাদী তার পূর্বপরিচিত ও আত্মীয়। বাদীর মেয়েই ভুক্তভোগী মরিয়ম। ঢাকায় এলে তিনি বিভিন্ন সময় বাদীর বাসায় রাতযাপন করতেন এবং বাদীকে আর্থিকভাবেও সহযোগিতা করতেন বলে তদন্ত কর্মকর্তাকে জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বাদীর বাসায় আসা-যাওয়ার সূত্রে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের সুসম্পর্ক তৈরি হয়। ওই সম্পর্কের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৬ জুন তিনি মরিয়মকে মৌখিকভাবে বিয়ে করেন এবং পরবর্তীতে ওই বিয়ে রেজিস্ট্রি করে কাবিননামা করা হয় বলে তদন্ত কর্মকর্তাকে জানান গাজী নজরুল।

রিমান্ড ফেরত আবেদনে আরও বলা হয়, বিয়ের পর মরিয়মকে ন্যাম ভবনের ফ্ল্যাটে প্রথম স্ত্রীর সঙ্গে থাকার সুযোগ দেন গাজী নজরুল ইসলাম। তবে স্ত্রী হিসেবে মরিয়মকে যথাযথ মর্যাদা দেওয়া হতো না বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

আসামির বক্তব্যের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা জানান, গাজী নজরুল ইসলাম শয়নকক্ষে প্রথম স্ত্রীকে নিয়ে থাকতেন এবং মরিয়মকে ফ্ল্যাটের বারান্দা বা ব্যালকনিতে রাতযাপন করতে দেওয়া হতো। 

রাষ্ট্রপক্ষের দাবি, দীর্ঘদিন এভাবে থাকার পর মরিয়মকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এর ফলে তিনি আত্মহত্যা করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন তথ্য উঠে এসেছে বলে আদালতকে জানানো হয়। 

তবে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল ইসলাম জামিন আবেদনে বলেন, “গাজী নজরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ বছর বয়সী প্রবীণ ব্যক্তি। তিনি হৃদরোগে আক্রান্ত এবং জ্যেষ্ঠ নাগরিক। সাতক্ষীরা-৪ আসনের সাবেক নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তার স্থায়ী ঠিকানা রয়েছে।” জামিন পেলে তিনি পলাতক হবেন না বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আসামিপক্ষ আরও দাবি করে, দুই দফায় মোট ৮ দিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা বা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অগ্রগতিমূলক কোনও প্রমাণ তদন্ত কর্মকর্তা দাখিল করতে পারেননি।

মামলার আবেদন সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরদিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পরে মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হলে ডিবি পুলিশ পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত দ্বিতীয় দফায়ও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে সোমবার গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এআই/এসটি/ 
সম্পর্কিত
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে, আইনজীবী বললেন ‘মামলা টিকতে পারে না’ 
নারীকে ধর্ষণ: নিজ কার্যালয় থেকে গ্রেফতার কৃষি কর্মকর্তা
সর্বশেষ খবর
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
ভারতে যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ পড়লো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!