এক মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকরের জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ১৯:২৫ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৯:৩৪

আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ আদেশ দেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। পরে ৫ মামলায় জামিন পাওয়ার পর নতুন করে গত মে মাসে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল এ আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে এই তিন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

পরে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় আবেদনের পর ২০ সেপ্টেম্বর জামিন দেন হাইকোর্ট।

এরপর শুধু ভাটারা থানার মামলায় জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
নিউ গিনি প্রপার্টিজে হামলা সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
মরিয়মের মামা ওবায়দুর ৪ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি