সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ২১:১২ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২১:১২

সংবিধান সংস্কার প্রক্রিয়াকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ স্থায়ীভাবে বাদ দেওয়ার অনুরোধ করে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ নোটিশ দেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ), জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি মাসে সরকার জাতীয় সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগ নেবে এবং পরে জনগণের অনুমোদনের জন্য তা জাতীয় গণভোটে দেওয়া হবে। রাষ্ট্রের এই আসন্ন পুনর্মূল্যায়নের প্রেক্ষাপটে সংবিধানে কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া এবং জাতীয় স্বার্থবিরোধী নীতিগুলো বাদ দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সংবিধানের প্রস্তাবনা ও মূলনীতিতে স্থান পাওয়া ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’র মতো সেকেলে ও আরোপিত মতবাদগুলো স্বাধীন বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার চরম পরিপন্থী।

নোটিশে অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরে সহজ ও জোরালো ভাষায় ব্যাখ্যা করা হয়েছে যে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রামাণ্য সংজ্ঞা অনুযায়ী সমাজতন্ত্রের মূল লক্ষ্যই হলো ব্যক্তিমালিকানা ধ্বংস করে সব সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। বর্তমান মুক্তবাজার অর্থনীতির যুগে রাষ্ট্রীয় সমাজতন্ত্র পুরো বিশ্বেই একটি ব্যর্থ ধারণা হিসেবে প্রমাণিত হয়েছে। অথচ আমাদের সংবিধানে এখনও ‘সমাজতন্ত্র’ বহাল থাকায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বড় ধরনের পুঁজি খাটাতে ভয় পান। তাদের মনে সবসময় এই আতঙ্ক কাজ করে যে, সংবিধানের সমাজতান্ত্রিক নীতির দোহাই দিয়ে যেকোনও সময় তাদের ব্যক্তিগত শিল্প-প্রতিষ্ঠান বা বাণিজ্যিক বিনিয়োগ সরকার জাতীয়করণ করে নিতে পারে। এই একটি অমূলক ও সেকেলে শব্দের কারণেই দেশে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না এবং বেসরকারি খাত পুরোপুরি বিকশিত হতে পারছে না। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুরক্ষায় সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮ এবং অনুচ্ছেদ ১০ থেকে ‘সমাজতন্ত্র’ অবিলম্বে বিলুপ্ত করা প্রয়োজন।

আইনি নোটিশে নব্বই দিনের মধ্যে সংবিধান সংশোধন ও জাতীয় গণভোটের মাধ্যমে সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ সম্পূর্ণ অপসারণের প্রয়োজনীয় আইনি ও সাংবিধানিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। হাইকোর্টে রিট করা করার কথা জানানো হয়েছে।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সর্বশেষ খবর
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা