আখতারুজ্জামান কি চোর-ডাকাত, যে রিমান্ডে নিতে হবে: আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৬, ১৯:২৯ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৯:২৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে আঘাতের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও শনিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে আখতারুজ্জামানের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, ‘উনাকে রিমান্ডে নিতে হবে কেন? কী উদ্ধার করতে হবে? উনি কি চোর-ডাকাত, রাহাজানি না ছিনতাইকারী?’

তিনি বলেন, ‘রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এয়ারপোর্টে যে দুর্নীতি হচ্ছে, লাগেজ চুরি হচ্ছে, মানুষ যে মালপত্র পাচ্ছে না এবং প্রবাসীরা যে হয়রানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এগুলোর প্রতিবাদ করার জন্যই নামেমাত্র তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে। মামলার কোনো কজ অব অ্যাকশন, মামলার কোনো ঘটনা ওখানে ঘটে নাই। আমরা মনে করি এটা মিথ্যা মামলা।’

আইনজীবীর দাবি, আখতারুজ্জামান সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানে অন্য একটি দলে যোগ দিয়েছেন। এটিও মামলা দেওয়ার একটি কারণ হতে পারে বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

মামলার এজাহার ও রিমান্ড আবেদনে পুলিশের অভিযোগ, গত ১ অক্টোবর মদিনা থেকে আসা জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি বিমানবন্দরে লাগেজ সংগ্রহের সময় ট্রলি সংকট ও লাগেজ আসতে বিলম্ব হওয়ায় উত্তেজিত হন। এ সময় আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে অশোভন আচরণ ও হুমকি দেন।

পুলিশের আরও অভিযোগ, বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে ভিডিও ধারণে নিষেধ করার কারণে আখতারুজ্জামান গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন। এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল বা পাত্র ট্রলি থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে ঘটনার পেছনে কোনো মহলের ইন্ধন ছিল কি না, তা উদঘাটনে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে আব্দুর রাজ্জাক বলেন, আখতারুজ্জামান ১৬ দিনে আটটি বিমানবন্দরে গেছেন এবং বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের মতো অনিয়ম অন্য কোথাও দেখেননি বলে আদালতে জানিয়েছেন। তাঁর বক্তব্য ছিল, বিমানবন্দরে লাগেজ ও জমজমের পানি নিয়ে যাত্রীদের ভোগান্তির প্রতিবাদ করেছেন তিনি।

এজাহারে একজনের গায়ে হাত তোলার অভিযোগের প্রসঙ্গ তুলে আইনজীবী বলেন, ‘যেখানে বসে নিয়ে হাত তুলেছেন, ওখানে কিন্তু ক্যামেরা নাই।’ তার দাবি, মামলায় যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে, সেগুলোর সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই।

আখতারুজ্জামানের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উনি হাই ডায়াবেটিসের লোক, উনার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, উনি বয়স্ক লোক।’ এ কারণে রিমান্ড না দেওয়ার আবেদন করেছিলেন বলেও জানান তিনি।

এদিকে শুনানির সময় সাংবাদিকদের আদালত ও বারান্দায় প্রবেশের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিষয়টি নিন্দনীয় এবং ভবিষ্যতে এমন না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আদালতের আদেশ মেনে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আদালত আদেশ দিয়েছেন। এ আদেশ আমাদের মাথা মানতে হবে, মাথা পেতে নিতে হবে।’ তবে কেন এক দিনের রিমান্ড দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শেষে আবারও মামলাটিকে ‘মিথ্যা মামলা’ দাবি করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আইওয়াশ করার জন্য এয়ারপোর্টে যে দুর্নীতি হচ্ছে, লাগেজ চুরি হচ্ছে, মানুষ যে মালপত্র পাচ্ছে না এবং প্রবাসীরা যে হয়রানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এগুলোর প্রতিবাদ করার জন্যই নামেমাত্র তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে।’

/ইউএস/
সম্পর্কিত
সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান
থানায় অভিযোগ করতে এসে ভিডিও ধারণ, প্রকাশের পর ফোন করে টাকা দাবি
অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা
সর্বশেষ খবর
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন