‘তোমারে দেখিবে যে মনের কথা বলিবে সে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৪:১৬ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৪:৩৮

জ্ঞাত আয়বহির্ভূত ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখার অভিযোগে দুদকের মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে আজ আদালতে আনা হয়। আদালত থেকে তাকে নামানোর সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমারে দেখিবে যে মনের কথা বলিবে সে।’ 

এরপর তিনি এনসিপি ও জামায়াতে ইসলামী নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে মিশে গিয়ে জামায়াতে ইসলামী হয়ে গেছে।’

এই মামলা আজ শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানের গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

দুদকের তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামীর গত ৭ সেপ্টেম্বর করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবীরের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মোহাম্মদ খাদিমুল হক।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বাদশা শ্যোন অ্যারেস্টের বিরোধিতা করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলাটি সঠিক নিয়মে করা হয়নি। শাজাহান খানের নয়টি ব্যাংক হিসাবের কথা বলা হয়েছে। এর মধ্যে তিনটি তার নিজের নামে, আর বাকিগুলো যৌথ হিসাব। এ ছাড়া তার সম্পদের মূল্য অতিরিক্ত দেখিয়ে অভিযোগ আনা হয়েছে। আসিবুর রহমানও নিয়ম অনুযায়ী এসব সম্পদের কর দিয়েছেন। তিনি বলেন, আমরা জামিনের পিটিশন দাখিল করি, সে বিষয় আগামী ১৫ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়। 

দুদকের এজাহারে বলা হয়, আসামি মো. আসিবুর রহমান আয়করদাতা হওয়া সত্ত্বেও তার নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়।

তবে অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকা। ফলে তার নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

অনুসন্ধান প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থ দিয়ে তার ছেলে আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

/এআই/আইএএম/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
দুদকের মামলায় শাজাহান খান ও তার ছেলে গ্রেফতার 
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
সর্বশেষ খবর
বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
ব্রাজিলের নির্বাচনকে ভারতের বলে গুলিয়ে ফেললেন ট্রাম্প
ব্রাজিলের নির্বাচনকে ভারতের বলে গুলিয়ে ফেললেন ট্রাম্প
‘চাঁদনী’ সিনেমার ৩৫ বছর, নাঈম বললেন, ‘দিনটি ছিল আমার জন্য স্মরণীয়’
‘চাঁদনী’ সিনেমার ৩৫ বছর, নাঈম বললেন, ‘দিনটি ছিল আমার জন্য স্মরণীয়’
মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের