রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৫:৪৪ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

রাজধানীর কাফরুল থানা এলাকার একটি বাসা থেকে কে. এম. মাহমুদুল হাসান (৪২) নামে পুলিশের একজন উপপরিদর্শকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভাসানটেক থানায় কর্মরত ছিলেন। 

কাফরুল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে রবিবার (৪ অক্টোবর) বিকালে মিরপুরের আলোক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি থাকতেন মিরপুর ১৩ নম্বর সেকশনে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। 

মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ওই কর্মকর্তা নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। পরে বাসার লোকজন ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে। সেখান থেকে উদ্ধার করে আলোক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। 

/আইএ/এআইবি/আইএএম/
সম্পর্কিত
‘অটোরিকশা ডাম্পিং করলে সারাদেশ কাপিয়ে দেবো’
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
সর্বশেষ খবর
যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে
যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে: মাহদী আমিন
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সম্ভাবনা রয়েছে: মাহদী আমিন
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বেনিন গোলকিপারের হুঁশিয়ারি, ‘মেসি গোল করতে চাইলে নিজের যোগ্যতায় করুক’
বেনিন গোলকিপারের হুঁশিয়ারি, ‘মেসি গোল করতে চাইলে নিজের যোগ্যতায় করুক’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের