শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩২ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণেরবার উদ্ধারের মামলায় দুই বিমানকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডের আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মানিক মিয়া এবং মিজানুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। 

এ সময় তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের সংখ্যা ৮০টি। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। যার বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। 

এ ঘটনায় রবিবারই বিমানবন্দর থানায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমসের রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ইন্সপেক্টর আবুল কাইয়ুম দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পরে শুনানি শুরু হয়। আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। বিচারক তাদের কাছে  নাম, বাবার নাম ও ঠিকানা জানতে চান। তারা এসব প্রশ্নের উত্তর দেন।

এরপর বিচারক তাদের কাছে জানতে চান, ‘স্বর্ণ কোথা থেকে আনলেন?’ 

তখন মানিক বলেন, ‘ফ্লাইটে পাইছিলাম।’ 

‘কীভাবে পেলেন?’ বিচারকের প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘সীটে ছিল।’ 

তখন বিচারক বলেন, ‘মাঝে-মধ্যে পাওয়া যায়?’ তবে এর উত্তর দেননি তারা।

আগে স্বর্ণ পেয়েছেন কিনা বিচারক জানতে চাইলে মানিক বলেন, ‘না।’ 

তখন বিচারক বলেন, ‘১০০ গ্রাম, ২০০ গ্রাম না ৯ কেজি স্বর্ণ সীটে পাওয়া যায়?’ 

পরে বিচারক দুই আসামির ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

/এআই/এসটি/ 
সম্পর্কিত
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
সর্বশেষ খবর
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান
লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান
৩ বছর শিক্ষার্থী ভর্তি না করায় ৮৬ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ
৩ বছর শিক্ষার্থী ভর্তি না করায় ৮৬ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের