গুলিস্তানে ৩১৬টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ১৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৬, ২১:৩৫ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২১:৩৬

রাজধানীর শাহবাগ থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন  মো: কাউসার হোসেন (২৭ , তানভীর হাসান (২৩),   মো: সাগর (৩২),   মো: শামীম (২৯),  মো: ইয়াসিন আরাফাত (২৫),  মো: নূর আল হোসেন (৩২),   মো: দুলাল (৪৫),  মো: জাহিদ হোসেন (২৯), মো: লিটন (১৮),  মো: রাজিন (১৯) ,  ওমর ফারুক (২৯),  মো: কাউসার ইসলাম (১৯) ও একজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানাধীন গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশের ফুটপাতে এ বিশেষ অভিযান পরিচালিনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল। পরবর্তীতে সংগৃহীত এসব চোরাই মোবাইল তারা গুলিস্তান গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে ক্রয়-বিক্রয় করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/আইএ/এএস/
সম্পর্কিত
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজাকে’ প্রাইভেটকারে তুলে দেন পুলিশ কর্মকর্তা: জিএমপি
বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা, নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১
সর্বশেষ খবর
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
দখল-হামলা-চাঁদাবাজি: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত