হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫১ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫১

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড দিয়েছে  আদালত৷

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

গত ২৩ সেপ্টেম্বর বিকালে মোহাম্মদপুর থানার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রুহিকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ মামলায় ২৪ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানে হয়।

৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন মঙ্গলবার। 

আজ শুনানিকালে কারাগার থাকা রুহিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।  আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি নিয়ে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার বিবরণীতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ী এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের গলির সামনে বিক্ষোভ চলছিল। কুরিয়ার সার্ভিসটির কর্মচারী রাজু সেই বিক্ষোভ দেখছিলেন। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগে।

পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৭ অগাস্ট মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়।

নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগ থেকে ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হওয়া রুহি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি আনন্দমোহন কলেজে ছাত্রলীগের প্রার্থী হিসাবে ছাত্রসংসদ নির্বাচনে ভিপি হয়েছিলেন।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
সুজনের মৃত্যুর আড়াই বছর পর পলাতক চালক গ্রেফতার
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
ইটের আঘাতে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
পল্টনে এসি মেরামতের সময়ে বিস্ফোরণে যুবকের মৃত্যু
পল্টনে এসি মেরামতের সময়ে বিস্ফোরণে যুবকের মৃত্যু
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
সীমান্তে ৭ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
সীমান্তে ৭ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’