পাঠ্যবই ছাপায় অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৬, ১৭:১৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:২৯

বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজে গোপন দর ফাঁস, সিন্ডিকেটিং এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তানজির আহমেদ জানান, বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেটের মাধ্যমে দর নিয়ন্ত্রণ এবং এর ফলে প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এনসিটিবি থেকে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাফতরিক মূল্যতালিকা, ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীসহ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।

সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট টিম দুর্নীতি দমন কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে দুদক।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
ওয়াসার গাড়িচালক থেকে কোটিপতি তাজুল, সঙ্গে ১৭টি ফ্ল্যাটের মালিক
কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ব্যাংক হিসাবের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
সর্বশেষ খবর
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান
গ্যাস নিয়ে সুখবর, খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান
অভিষেকের সময় মেসির জার্সি নম্বর কত ছিল জানেন? 
সংখ্যায় সংখ্যায় মেসির ক্যারিয়ার  অভিষেকের সময় মেসির জার্সি নম্বর কত ছিল জানেন? 
আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী
আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার