যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ অক্টোবর ২০২৬, ১৮:২৫ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৮:২৫

ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুবলীগ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়।

/এআই/এম/
সম্পর্কিত
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
সিফাত হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
ফের আইনি জটিলতায় হানি সিং
ফের আইনি জটিলতায় হানি সিং
জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চান শহীদ-আহতদের স্বজনেরা
জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চান শহীদ-আহতদের স্বজনেরা
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি
প্রদীপের আলোয় পড়াশোনা করে দুই ভাই প্রকৌশলী, ৫৬ বছর পর বাড়িতে এলো বিদ্যুৎ
প্রদীপের আলোয় পড়াশোনা করে দুই ভাই প্রকৌশলী, ৫৬ বছর পর বাড়িতে এলো বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান