ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২৫৮৩ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ অক্টোবর ২০২৬, ১৯:০১ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৯:০১

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৮৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৪৭৬টি গাড়ি ডাম্পিং এবং ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ১১১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান ও ৫১টি সিএনজিসহ মোট ৩৯২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ৩৪টি ট্রাক, ২৫টি কাভার্ড ভ্যান, ৫৯টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান, ২৯টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩০টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১৭টি ট্রাক, ২০টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭০টি বাস, ১৮টি ট্রাক, ৩৩টি কাভার্ড ভ্যান, ৮৫টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৭৮৮টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/এম/
সম্পর্কিত
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮
রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযান, ৪ দিনে ধরা পড়লো ৪১ জন
সর্বশেষ খবর
দেশের ৬২ শতাংশ দরিদ্র মানুষই সামাজিক সুরক্ষার বাইরে: প্রতিবেদন
দেশের ৬২ শতাংশ দরিদ্র মানুষই সামাজিক সুরক্ষার বাইরে: প্রতিবেদন
সংবিধান সংশোধনের পর গণভোটের ব্যবস্থা রাখা হবে
সংবিধান সংশোধনের পর গণভোটের ব্যবস্থা রাখা হবে
ডেঙ্গুর টিকা নিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেঙ্গুর টিকা নিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান