বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭

এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ বিনিয়োগ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী ডা. খাতের মাসাদের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা দ্রুত নিষ্পত্তিতে সহযোগিতা চেয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।

বুধবার (৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ সহযোগিতা চান।

সাক্ষাৎ শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বলেছি, রাষ্ট্রের পক্ষ থেকে আরব আমিরাতকে সহযোগিতা করার যে উদ্যোগ, তা অব্যাহত থাকবে এবং আরও গতিশীল করা হবে।

জানা যায়, ডা. খাতের মাসাদ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত রাস আল-খাইমাহ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ বাংলাদেশে পাচার করে তিনটি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে বলে দাবি আমিরাতের।

বাংলাদেশে ওই তিন কোম্পানির একটিতে ৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার, অন্যটিতে ২ কোটি ৩ লাখ ১২ হাজার ৫০০ এবং অপর কোম্পানিতে ৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৬৮০টি শেয়ার রয়েছে বলে জানা গেছে।

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির আওতায় ২০১৮ সালের ১৪ মে রাস আল-খাইমাহ সরকার বিষয়টি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানায়। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশে থাকা ওই শেয়ারগুলো জব্দের অনুরোধ জানায়।

এর ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ‘অর্থ পাচার প্রতিরোধ আইন, ২০১২’-এর ২৬(৪) ধারায় মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করে। ২০২১ সালের ৪ জানুয়ারি শুনানি শেষে বিচারিক আদালত শেয়ারগুলো বাজেয়াপ্তের আদেশ দেন।

ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খাতের মাসাদ হাইকোর্টে ১০১১/২০২১ নম্বর আপিল মামলা করেন। হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন। বর্তমানে মামলাটি হাইকোর্ট বিভাগে বিচারাধীন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী বলেন, খাতের মাসাদ রাস আল-খাইমাহ বিনিয়োগ কর্তৃপক্ষের সিইও থাকাকালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে তিনি বাংলাদেশে তিনটি কোম্পানিতে বিনিয়োগ করেন।

তিনি বলেন, রাষ্ট্রের সহযোগিতা চাওয়ার ভিত্তিতে ২০২১ সালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বাংলাদেশে থাকা ওই শেয়ারগুলো বাজেয়াপ্ত করার জন্য বিশেষ জজ আদালতে আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে আপিলকারী হাইকোর্টে আপিল করেন।

ওসমান চৌধুরী আরও বলেন, ‘বিচারাধীন বিষয়টি নিয়ে রাষ্ট্রদূত সহযোগিতা চাইতে এসেছেন। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের কাছে সহযোগিতা চাইছে, যাতে তাদের অভিযোগ অনুযায়ী আত্মসাৎ করা অর্থ বাংলাদেশে পাচার হয়ে এসে থাকলে মামলাটি দ্রুত শুনানি করে আপিলটি খারিজের ব্যবস্থা করা যায়।’

/বিআই/এম/
সম্পর্কিত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
নতুন তলানিতে ইরানি রিয়াল, দরপতন রোধে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
কী, কেন, কীভাবে ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি