ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারসহ ১০ কর্মকর্তাকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাসহ ১০ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন ও বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ক্রাইম অ্যান্ড অপারেশন্সের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ ওসমান গণিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) পদে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

আদেশে পল্লবী থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক হাসান বাসিরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রূপনগর থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক নোমান হোসেনকে এসআরইউর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানায় পরিদর্শক (তদন্ত), রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগে, ডিবির ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মঈন উদ্দীনকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
অ্যাকশনে গেলে বদলি পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা করবে কে?
ঘরের টিনের বেড়া ভেঙে পালানোর সময় পুলিশ কর্মকর্তাসহ আটক ৪
রাজধানীতে নিজ বাসা থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২
সর্বশেষ খবর
সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা দেয়নি তদন্ত প্রতিবেদন
সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা দেয়নি তদন্ত প্রতিবেদন
প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগেই ১৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনলো সরকার
প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগেই ১৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনলো সরকার
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’