ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৭

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শুক্রবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ফেলে দুই ব্যক্তি পালিয়ে গেছেন। 

মৃত ওই ব্যক্তির তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (৫০) বছর হতে পারে। তার পরনে ছিলো জিন্স প্যান্ট ও আকাশি রঙের শার্ট‌। 

হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগের ট্রলিম্যান মো. পারভেজ মোশারফের কা‌ছে দুই ব্যক্তি নিহত যুবককে জরুরি বিভাগে নিয়ে ‌যান। তারা টিকিট আনার কথা ব‌লে কৌশলে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। পরে ওই যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে বিকাল ৩টার দিকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি জানান, নিহ‌তের পকেটে থাকা মানিব্যাগ কিছু ভিজিটিং কার্ড এবং চশমার দোকানের একটি রিসিভ দেখে ওই চশমার দোকানে ‌নিহ‌তের ছবিটি পাঠালে তিনি ফেসবুকে দিলে তার স্বজনদের সন্ধান পাওয়া যায়। তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে। 

প‌রে মুঠোফোনে ‌নিহ‌তের ছেলে তামিমের সঙ্গে কথা হলে তিনি জানান, তার বাবার নাম সবুজ মল্লিক (৫০)। গ্রামের বাড়ি জামালপুর সদর। মৃতের বাবার নাম মৃত আমজাদ মল্লিক। 

তিনি আরও জানান, বর্তমানে তিনি ধামরাই এলাকায় একটি সিরামিক কোম্পানির ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সেই এলাকাতেই বসবাস করতেন। তবে আজকের ঘটনা কী, কোথায় গিয়েছিলেন বা কী হয়েছিল এ বিষয়ে ‌তি‌নি জানেন না।

/এআইবি/এসএন‌কে/এসটি/  
সম্পর্কিত
বুকের ভেতর আগলে রেখেছিলাম তোরে, ফুলের টোকাও লাগতে দিইনি মা
ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ
সর্বশেষ খবর
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
দ্রুতই জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
দ্রুতই জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার