রবীনন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃতি ও নষ্ট করার অভিযোগে মামলা করেছে পুলিশ। আর এই মামলাতে আলোচিত আয়াসসহ ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় আমরা চারজনকে গ্রেফতার দেখিয়েছি।
ওসি জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো, এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
প্রসঙ্গত, শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টাকালে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে আজকের মামলায় তাদের গ্রেফতার দেখানো হলো।