যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণা যুবশক্তির, সতর্ক অবস্থানে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:২৩

যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১১ অক্টোবর) সকাল থেকেই মতিঝিলের যুব উন্নয়ন অধিদফতরের প্রধান কার্যালয়ের সামনে বাহিনীর পোশাক ও সাদাপোশাকে অতিরিক্ত পুলিশের অবস্থান দেখা যায়।

প্রশ্নপত্র ফাঁসের কারণে শনিবার যুব উন্নয়ন অধিদফতরের লিখিত পরীক্ষা না হওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি এ ঘেরাওয়ের ডাক দেয়।

মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, জাতীয় যুবশক্তির ঘেরাওয়ের ডাকে কোনও অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা ১১টায় আসবে বলে শুনেছি, কিন্তু তারা সাড়ে ১১টা পর্যন্ত আসেনি। আমরা অপ্রিতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছি।

সরেজমিনে যুব উন্নয়ন অফিসের সামনে ব্যারিকেড দেওয়া দেখা যায়। এছাড়াও তিন চারটি পুলিশের গাড়ির উপস্থিতিও ছিল।

প্রসঙ্গত, শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সকালে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। আর এ ঘটনায় জাতীয় যুবশক্তি আজ রবিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণা দেয়। তবে সাড়ে ১১টা পর্যন্ত যুবশক্তির কাউকে দেখা যায়নি।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেফতার ৪
মোহাম্মদপুরে খাল পুনরুদ্ধারে ৪৫ দিনের পরিচ্ছন্নতা অভিযান
সর্বশেষ খবর
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ—ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ—ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
পেসার হিসেবে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস 
পেসার হিসেবে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস 
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল