অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ১৪:১৭ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৪:১৭

ঢাকা থেকে গ্রেফতার দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার (১২ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

এর আগে রবিবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পৃথক দুটি এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ ও লেফটেন্যান্ট গুলশান আরা।

ডিসি মো. আকতার হোসেন বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে। তাদের একজন লেফটেন্যান্ট কর্নেল এবং অন্যজন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

আকতার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য তার কাছে নেই। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের কোন ধারায় করা হচ্ছে, তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন
সোহেল আফ্রিদি কোথায়?
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
সর্বশেষ খবর
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
জ্বালানি ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংক-আইএমএফের সহায়তা চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা