ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৬৪, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯১৫ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ অক্টোবর ২০২৬, ১৭:০৪ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৭:০৪

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৯১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ডিএমপির নিয়মিত অভিযানে ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) এসব মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটে বলে ডিএমপির ট্রাফিক বিভাগ ও মিডিয়া বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২০টি, লালবাগে ১৭৬টি, মতিঝিলে ৪১৪টি, ওয়ারীতে ৪৩২টি, তেজগাঁওয়ে ১৬০টি, মিরপুরে ৩৪৪টি, উত্তরা বিভাগে ৩৯৬টি এবং গুলশান বিভাগে ৮৭৩টি মামলা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৫৭৭টি গাড়ি ডাম্পিং ও ৪৩০টি গাড়ি রেকার করা হয়েছে।

অপরদিকে, ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৫৭ জন, মতিঝিলে ৪৬ জন, তেজগাঁওয়ে ৮১ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩০ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযানও অব্যাহত থাকবে।

/আইএ/এম/
সম্পর্কিত
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন চান গার্মেন্টস শ্রমিকরা, উত্তরায় সড়ক অবরোধ
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার