গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরকে জামিন দেয়নি আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ অক্টোবর ২০২৬, ১৪:২৩ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৪:২৩

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিমের (২৪) নিহতের মামলায় ১৭ বছরের সেই কিশোরের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। 

ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির আদালত বুধবার (১৪ অক্টোবর) শুনানি নিয়ে জামিন নামঞ্জুরের আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন (মামুন) জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শিশু হিসেবে এবং বাদীপক্ষের সাথে আপস হয়েছে জানিয়ে জামিন আবেদন করেন তারা। বাদীও আদালতে উপস্থিত ছিলেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। পরে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন।’ 

ওই কিশোরের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ মিয়া আলম জামিন চেয়ে শুনানি করেছিলেন। 

এর আগে ৪ অক্টোবরও ওই কিশোরের জামিন নামঞ্জুর করে দেয় একই আদালত।

গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিমকে। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে দেয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মেহেদীর মৃত্যুর ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়ি চালক আকাশ মারককে আসামি করা হলেও চালকের আসনে থাকা ওই কিশোরের নাম ছিল না। 

বিষয়টি নিয়ে সমালোচনার পর ২৩ সেপ্টেম্বর ওই কিশোরকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ। ২৪ তাকে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরেফীন ইসলাম।

ওইদিন আদালত তাকে ওই কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। ওইদিন কিশোরের আইনজীবী আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, মামলাটি ৯ লাখ টাকায় আপস হয়েছে। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
নিরাময় কেন্দ্রে পাঠানো নিয়ে বিরোধ, ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু
যে কবুতর ছিল জীবিকা, সেই কবুতর ধরতে গিয়েই ৫ তলা ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অভিষেক শর্মার রেকর্ড ভেঙে ফারহানের ইতিহাস
অভিষেক শর্মার রেকর্ড ভেঙে ফারহানের ইতিহাস
সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
টিভি চ্যানেলে তুর্কি পুলিশের অভিযান, বন্ধ সরাসরি সম্প্রচার
টিভি চ্যানেলে তুর্কি পুলিশের অভিযান, বন্ধ সরাসরি সম্প্রচার
আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন