মাইটিভির সাথীর মামলার শুনানিতে দাঁড়ালেন ঢাকা বারের সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৬, ১৫:১৫ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৫:২৯

জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় ১০ শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আব্দুল ওহিদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বৃহস্পতিবার। এ দিন শুনানির সময় নাসির উদ্দিন সাথীকে আদালতে হাজির করা হয়। 

তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘মাইটিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। তিনি ঘটনার সাথে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদন করেছেন। তাকে গ্রেফতার দেখানোর প্রার্থণা করছি’।

নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি বলেন, ‘তিনি (সাথী) গত বছরের অগাস্ট মাস থেকে গ্রেফতার হয়ে জেলে আছেন। এক বছরের বেশি সময় ধরে জেলে। এতদিনেও খবর হয়নি গ্রেফতার দেখানোর। আওয়ামী লীগে তার কোনও পদ-পদবি নেই। তিনি অসুস্থ। তাকে গ্রেফতার না দেখানোর প্রার্থণা করছি’।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের মামলা দায়ের করেন।

গত বছরের ১৭ অগাস্ট গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ। এখন পর্যন্ত তাকে পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর তথ্য দিয়েছেন তার আইনজীবী সোহরাব হোসেন রুবেল।

/এআই/এসএইচএম/
সম্পর্কিত
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডের কার্যক্রমে বাধা নেই
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
সর্বশেষ খবর
অজানা নম্বর থেকে কল বন্ধে কলার আইডি প্রদর্শন বাধ্যতামূলক করছে ভারত
অজানা নম্বর থেকে কল বন্ধে কলার আইডি প্রদর্শন বাধ্যতামূলক করছে ভারত
লন্ডনে এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ডস-২০২৬ অনুষ্ঠিত 
লন্ডনে এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ডস-২০২৬ অনুষ্ঠিত 
‘আমরা কর্মীদের অগ্রাধিকার দিই’ বলেই এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স
‘আমরা কর্মীদের অগ্রাধিকার দিই’ বলেই এক হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স
ফিলিস্তিনের সমর্থনে ব্রিটেনে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি
ফিলিস্তিনের সমর্থনে ব্রিটেনে বই বিক্রি বন্ধ করলেন স্যালি রুনি
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা