আদালতে মামলা বিচারাধীন, বয়লারের লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ২১:৫৯ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২১:৫৯

আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তৃতীয় শ্রেণির বয়লার পরিচালনা লাইসেন্সের পরীক্ষা আয়োজনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশন। আগামী ১৭ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে পরীক্ষা কেন্দ্র ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের দাবিতে প্রধান কার্যালয় ঘেরাওয়েরও ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইকবাল শামীম ও আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমানসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২২ সালের বয়লার আইনের ১২ ধারায় বয়লার পরিচালনার লাইসেন্সকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে ২০২২ সালে আদালত রুল জারির পাশাপাশি স্থিতাবস্থার আদেশ দেন। কিন্তু মামলাটি নিষ্পত্তি না করেই ২০২৫ সালে নতুন নীতিমালা প্রকাশ এবং তৃতীয় শ্রেণির লাইসেন্স পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ সংগঠনটির।

তাদের দাবি, এ বিষয়ে রিট আবেদনকারী মো. সহিদুল ইসলাম পরীক্ষা স্থগিতের আবেদন করেছেন। রিটের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমানও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। এরপরও পরীক্ষা স্থগিতের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সনদ নিয়ে কর্মরত বয়লার পরিচারকদের সনদ নতুন ব্যবস্থায় রূপান্তরের ফলে তাদের জ্যেষ্ঠতা ও চাকরির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। বিচারাধীন বিরোধ নিষ্পত্তির আগে নতুন লাইসেন্স দেওয়া হলে কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃতীয় শ্রেণির বয়লার পরিচালনা লাইসেন্সের পরীক্ষা স্থগিত রাখতে হবে। অন্যথায় ১৭ অক্টোবর পরীক্ষা কেন্দ্র ঘেরাও করা হবে। পাশাপাশি প্রধান বয়লার পরিদর্শকের পদত্যাগের দাবিতে রোববার বয়লারের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আসাদুজ্জামান নূর ও জ্যাকবের দুর্নীতির মামলায় প্রতিবেদন জমার দিন পেছালো 
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
সর্বশেষ খবর
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা