হাইকোর্টের আদেশ দেখিয়ে সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৩ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৩

সাগরে মাছ ধরার ক্ষেত্রে ১৫ জনকে দেওয়া হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ওই আদেশের ভিত্তিতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার সুযোগ আর থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (১৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।

পরে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, বিভিন্ন ধরনের মাছ ধরার নৌযানের ১৫ জন লাইসেন্সধারী রিট করেছিলেন। তাদের অভিযোগ ছিল, মাছ ধরতে গেলে কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হয়রানি করে এবং মাছ ও জাল আটকে দেয়। তবে তারা যে পদ্ধতিতে মাছ ধরেন, তা আইনগতভাবে নিষিদ্ধ—এ বিষয়টি আদালতে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেন তিনি।

রুহুল কুদ্দুস কাজল বলেন, রিটের শুনানি শেষে গত ৬ জুলাই হাইকোর্ট রুল জারির পাশাপাশি ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন, যাতে রিটকারীদের মাছ ধরতে বাধা দেওয়া না হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমানে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চললেও হাইকোর্টের আদেশ দেখিয়ে রিটকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিলেন। এর ফলে নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার ক্ষেত্রেও ওই আদেশ ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, চেম্বার আদালতের আদেশের ফলে হাইকোর্টের দেওয়া ওই সুবিধা আর থাকছে না। এখন ওই আদেশের ভিত্তিতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার সুযোগ নেই।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, রিটকারীরা বেহুন্দি জাল ও ভাসমান জাল ব্যবহার করে পরিবর্তিত ট্রলারের মাধ্যমে মাছ ধরার অনুমতি চেয়েছিলেন। তার দাবি, বেহুন্দি জাল ব্যবহার ২০১৩ সাল থেকে নিষিদ্ধ এবং ২০২০ সাল থেকে ইলিশ আহরণে ভাসমান জাল ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এসব তথ্য গোপন করে রিট করা হয়েছিল। হাইকোর্টের আদেশের সুরক্ষা নিয়ে রিটকারীরা ইলিশও ধরছিলেন। কোস্টগার্ড ও পুলিশ বাধা দিলে তারা আদালতের আদেশ দেখাতেন, ফলে মাছ ধরা বন্ধ করা কঠিন হয়ে পড়েছিল।

/বিআই/এম/
সম্পর্কিত
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
মাইটিভির সাথীর মামলার শুনানিতে দাঁড়ালেন ঢাকা বারের সভাপতি
সর্বশেষ খবর
লিটনকে নিয়ে দুঃসংবাদ 
লিটনকে নিয়ে দুঃসংবাদ 
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
বাংলাদেশে আসতে পারেন ফিফা সভাপতি
বাংলাদেশে আসতে পারেন ফিফা সভাপতি
২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার: মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার: মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি