ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম লিটন মিয়া (৪৫)।  তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে মারা যান।  

মানসিক ভারসম্যহীন ওই ছেলে সোহেলকে (২৪) পাবনায় মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের বড় ছেলে রাসেল আমিন জানিয়েছেন, তার ছোট ভাই সোহেল মানসিক রোগী, কিছু দিন ভালো থাকে, আবার খারাপ (পাগল) হয়ে যায়। তাই তাকে মাঝে মধ্যে মেন্টাল হাসপাতালে ভর্তি রাখতে হয়। 

তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে মোবাইল দেখছিল সোহেল। তার বাবা তাকে মোবাইল বন্ধ করতে বলেছিলেন। পরে সবাই রাতে খাওয়া দাওয়া শেষে যার যার রুমে ঘুমাতে যায়। মা সানু বেগম সবার খোঁজ খবর নিয়ে নিজের রুমে ঘুমাতে যান। এ সময় সোহেল হঠাৎ তার বাবা-মায়ের রুমে গিয়ে তাদের ছুরিকাঘাত শুরু করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর ছেলেকে আটক করে পাবনায় মেন্টাল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসায় মা সুস্থ হলেও, বাবা গতরাতে মারা যান। 

নিহতের স্বজনদের এ ব্যাপারে কোনও অভিযোগ নেই। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (যাত্রাবাড়ী) অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন নিহতের বড় ছেলে রাসেল আমিন। 
 
ডেমরা কোনাপাড়া আদর্শবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন লিটন মিয়া। তিন ছেলের জনক ছিলেন তিনি। 

নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। 

/আইএ/এআইবি/আইএএম/
সম্পর্কিত
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সর্বশেষ খবর
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
এবার শরীরেই সরাসরি ধ্বংস হবে চর্বির কোষ, কী এই নতুন ইনজেকশন?
এবার শরীরেই সরাসরি ধ্বংস হবে চর্বির কোষ, কী এই নতুন ইনজেকশন?
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা