আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ অক্টোবর ২০২৬, ১৩:২৭ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৩:২৭

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে চিঠিটি হস্তান্তর করা হয়।

এসআরএফের সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আদেশ, রায় এবং বিচারাঙ্গদের বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানাতে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রেখে ইতিবাচক ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা সবসময় সচেতন ও দায়িত্বশীল। দীর্ঘদিন ধরে আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের সুযোগ নেই। ফলে আপিল বিভাগের গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রত্যক্ষ করে সংবাদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে বিচারিক কার্যক্রম সম্পর্কে নির্ভুল ও পূর্ণাঙ্গ সংবাদ পরিবেশনে নানা সীমাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে এর আগেও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যায়নি। 

চিঠিতে বলা হয়, সাংবাদিকরা আদালতের কার্যক্রমে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান না। বরং আদালতের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রেখে সংবাদ সংগ্রহ করাই আমাদের প্রত্যাশা। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মতো বাংলাদেশেও বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসাধারণের তথ্যপ্রাপ্তির স্বার্থে আদালতের উন্মুক্ত কার্যক্রম সম্পর্কে সংবাদ পরিবেশনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি সাংবাদিকদের এজলাসে প্রবেশের সুযোগ দেওয়া হলে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ জনগণের কাছে পৌঁছানোসহ বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি হস্তান্তর করেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। এসময় উপস্থিত ছিলেন এসআরএফের কোষাধ্যক্ষ ইমন মাহমুন, দফতর সম্পাদক রাব্বি হোসেন, কার্যনির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদার, সদস্য তুলনা আফরিন, নাজমুল হুদা, জুনায়েদ আল হাবিব ও ইমদাদুল আজাদ।

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
অভিবাসন সাংবাদিকতায় বিএনডব্লিউএলএ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৪ সাংবাদিক
সর্বশেষ খবর
জাজিরায় এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক
জাজিরায় এমপি-প্রশাসনকে লক্ষ্য করে ইটপাটকেল, ৩৬ জেলে আটক
এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 
এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’